জেলার খবর

চট্টগ্রামের সীতাকুন্ড-কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুন্ড-কিশোরগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদতা জানিয়েছেন, ভোর পৌনে চারটার দিকে ইয়ার-৭১ নামের একটি বাস ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় বাসটি পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি পাশের জমিতে পড়ে গিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, কিশোরগঞ্জের সাদুল্লাপুর এলাকায় সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ