জেলার খবর

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নোয়াখালীর কোম্পানিগঞ্জে শুক্রবার র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মাঝি নামে একব্যক্তি নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ইব্রাহিম বাহিনী নামক জলদস্যু দলের প্রধান।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয়দের গরু-মহিষ ডাকাতি করে ইব্রাহিম বাহিনী বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এ দলটিকে ধরতে ভোর সাড়ে ৪টার দিকে তারা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের উড়িরচরে অভিযান চালায়।

এ সময় ইব্রাহিম বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবেও পাল্টা গুলি চালালে বাহিনী প্রধান ইব্রাহিম আহত হন। জলদস্যুরা পালিয়ে গেলে ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে ঘটনাস্থল থেকে ১৩ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ