বরিশালে ডিবি পুলিশের হাতে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানের নির্যাতনের প্রতিবাদে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে কালো পতাকা নিয়ে মানববন্ধন করেন সাংবাদিকরা। বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল এর আয়োজন করে। মানববন্ধনে বক্তারা সুমন হাসানকে নির্যাতনকারি ডিবি পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ভোলায় মানববন্ধন করে ভিডিও জার্নালিস্ট ফোরাম। জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচীতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: