জেলার খবর

সিলেটে বজ্রপাতের পর গ্যাস লাইনে আগুন, পাঁচ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাতের পর গ্যাস লাইনে আগুন, পাঁচ জনের মৃত্যু
সিলেটে বজ্রপাতের পর গ্যাস লাইনে আগুন, পাঁচ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে কলোনির ঘরে আগুন লেগে পাঁচ জন মারা গেছেন।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২৫), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), তার ছেলে তাহমিন (২) এবং নেহাইচক গ্রামের সেবুল মিয়া (১৭) ও ইয়াহিয়া উদ্দিন (১৮)।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতের সময় লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনির গ্যাস রাইজারে আগুণ লেগে যায়। পরে তা কলোনির আধা পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় বলে জানান তিনি।

নিহত তাসলিমার স্বামী ফজলু মিয়াকে (৪০) দগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিরকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ