জেলার খবর

আর্থসামাজিক উন্নতি জাতির জন্য গৌরবের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আর্থসামাজিক উন্নতি লাভ করায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অর্জন জাতির জন্য গৌরবের।

বুধবার চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্স এর উদ্বোধনের পর বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

পরে পটিয়া উপজেলার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে নৌবাহিনীর ঈশাখা ঘাঁটিতে অবতরণ করে। সেখানে বাংলাদেশ নেভাল একাডেমি বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এটি দেশের নৌবাহিনীর জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ একাডেমি। জাহাজের আদালে নির্মিত এই কমপ্লেক্সের সামনে ৪১ ফুট উচু ব্রঞ্জ নির্মিত জাতির পিতার এক আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে।

১৮ ফুট মুর্তিটিকে ২৩ ফুট উচু কালো বেদীর ওপর স্থাপন করা হয়েছে। ১৬টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা এই কমপ্লেক্সে একাডেমি, প্রশিক্ষণ ও আবাসিক সুবিধা রয়েছে। এর আগে ২০১০ সালের ২৯ ডিসেম্বর এই কমপ্লেক্সটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

পরে বিকেলে পটিয়া উপজেলার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ