ফেনীর বারাইপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ তিন জন মারা গেছেন।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন তূর্ণা নিশিথা ফেনীর বারাইপুর রেল ক্রেসিংয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিন জন মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল বলে জানান আব্দুল আলীম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: