সাতক্ষীরায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। হতাহতরা আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন: নুর বানু, সাইদুল ইসলাম, সাব্বির হোসেন, আকলিমা খাতুন, আশিকুজ্জান ও মিম।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাতে তালা উপজেলার পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় ট্রাক ও পিকআপ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত ৭ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়।
হতাহতরা তাদের এক আত্মীয়র নামাজে জানাজা ও দাফনে অংশ নিতে কালিগঞ্জ থেকে খুলনা গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: