হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সড়ক ও নৌপথে সকাল-সন্ধ্যা চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল ইউমেন্স ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়িতে দূর পাল্লার ও আভ্যন্তরীণ রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে রিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক দেখা গেছে। অবরোধের সমর্থনে খবং পড়িয়া ফায়ার সার্ভিস এলাকা, খাগড়াছড়ি পানছড়ি সড়কের পেরাছড়া, আলুটিলাসহ বিভিন্ন স্থানে পিকেটিং করে অবরোধ সমর্থকরা।
সম্প্রতি হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। সংগঠনটি এ জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: