ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেঘনায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে ৬ টি নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়। তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছিলো।
জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে তাদের মধ্যে ২৩ জনকে ৪ হাজার টাকা করে, দুই জনকে আড়াই হাজার টাকা করে এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: