জেলার খবর

সিলেটে মসজিদের দখলে থাকা জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

সিলেট
সিলেট

সিলেটে মসজিদের দখলে থাকা জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই জনগুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি দেলওয়ার হোসেন বলেন, শনিবার সকালের মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিহত দুই জনই মিত্রিমহল গ্রামের বাসিন্দা।

তারা হলেন: আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি দেলওয়ার বলেন, সালুটিকর বাজার মসজিদের দখলে থাকা একটি জমির মালিকানা নিয়ে মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান ও বহর গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজনের মধ্যে বিরোধ তৈরি হয়। সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বৈঠকে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। বৈঠক চলার সময় কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ মারা যান। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি দেলওয়ার বলেন, পুলিশ গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ