জেলার খবর

নোয়াখালীর ‘স্বর্ণদ্বীপ’ অর্থনীতিতে অবদান রাখতে পারে: রাষ্ট্রপতি

মোহাম্মদ আবদুল হামিদ
মোহাম্মদ আবদুল হামিদ

পরিকল্পিত পদক্ষেপ নিলে নোয়াখালীর "স্বর্ণদ্বীপ" জাতীয় অর্থনীতিতে বড় ধরণের অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

শনিবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সিঙ্গাপুরের সমান সমুদ্রের কাছাকাছি অবস্থিত দ্বীপটি সুন্দরভাবে সাজাতে পারলে, এটিও এদেশের সিঙ্গাপুর হয়ে উঠতে পারে।

দ্বীপটি রক্ষায় এর চারপাশে বাঁধ দেওয়া দরকার বলেও মত দেন তিনি।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এছাড়াও ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে স্বর্ণদীপে ম্যানুভার প্রশিক্ষণ এলাকাও ঘুরে দেখেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ