চট্টগ্রামের যুবলীগ কর্মী মহিউদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বন্দর থানায় এ মামলা করেন নিহত মহিউদ্দিনের মা নূর নেছার বেগম। আসামির তালিকায় হাজী ইকবালের ভাই মুরাদকেও রাখা হয়েছে। সোমবার হত্যাকাণ্ডের পর রাতে অভিযান চালিয়ে মুছা ও তানভীর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দুপুরে বন্দরের মেহের আফজল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী নিয়ে বৈঠকে কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় যুবলীগ কর্মী মহিউদ্দিনেন। এরই জের ধরে বহিরাগতদের একটি গ্রুপ তাকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: