হবিগঞ্জ ও গাজীপুরে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক বলেন, সিলেট থেকে হবিগঞ্জমুখী যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পিটুয়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
এরইমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, গাজীপুরের হোতাপাড়ায় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি-না? তা এখনো জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: