জেলার খবর

ঘাটাইলে ইউপি নির্বাচন: ব্যালট পেপার ছিনতাই, গুলিতে নিহত ১

ঘাটাইলে ইউপি নির্বাচন: ব্যালট পেপার ছিনতাই, গুলিতে নিহত ১
ঘাটাইলে ইউপি নির্বাচন: ব্যালট পেপার ছিনতাই, গুলিতে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলিতে একজন নিহত হয়েছেন।

তার নাম আব্দুল মালেক (৪৫)। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছ। কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ১৪৫। অন্যান্য কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে জানিয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, একজন মারা গেছে বলে শুনেছি। তার লাশ পাওয়া গেছে পাশের ফুলবাড়িয়া এলাকায় ময়মনসিংহের মধ্যে। সে পুলিশের গুলিতে মারা গেছে কি না আমরা নিশ্চিত নই।

তিনি আরো বলেন, রাতে একদল দুষ্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করতে আসলে পুলিশ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশক্রমে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে কতো রাউন্ড গুলি করা হয়েছে তার হিসেব তিনি দেননি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মহিউদ্দিন বলেন, ভোরেরাতে অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতিকারী প্রিজাইডিং কর্মকর্তার রুমে ঢুকে ব্যালট পেপার জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। খবর পেয়ে এলাকাবাসীও তাদের ধাওয়া করে, এ সময় পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় একজনের নিহত হয়েছেন শুনেছি।

জানা গেছে, তিনটি ইউনিয়ন ভেঙে সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, লক্ষ্মীন্দর ও সাগরদীঘি এ ছয়টি ইউনিয়ন গঠন করা হয়। ২০১৬ সালে উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে নবগঠিত ও পুনঃগঠিত এ ছয় ইউনিয়নে নির্বাচন ওই সময় করা হয়নি। পরবর্তীতে আইনি বাধা শেষে এ ছয়টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ