আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দু'গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শনিবার সকালে কালিয়ার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে যাদবপুর গ্রামের হিমা মুন্সীর সঙ্গে কিবরিয়া গাজীর দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে দু'গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় কিবরিয়া গাজীর সমর্থক সাঈদ ভুঁইয়াকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: