জেলার খবর

সিলেটে মা-ছেলের মরদেহ

সিলেট
সিলেট

সিলেটে একটি বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নগরীর খারপাড়া এলাকার ১৫/জে মিতালী ভবন থেকে উদ্ধার করে পুলিশ। এছাড়া ওই বাসা থেকে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন— রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৬)। রোকন চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন জানান, উদ্ধার হওয়া শিশুটি রোকেয়া বেগমের মেয়ে। ছেলে ও মেয়েকে নিয়ে রোকেয়া ওই বাড়ির নিচতলায় থাকতেন। আর তার স্বামী হেলাল আহম্মদ থাকেন নগরীর বারুদখানা এলাকায়।

তিনি জানান, শুক্রবার থেকেই তার বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন তারা। এরপর রোববার সকালে বোনের বাড়িতে এসে তিনি দরজায় বন্ধ ধাক্কা দিলে ভেতর থেকে শিশুটি জানায়, মা ও ভাইকে মেরে ফেলেছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউসুল হোসেন জানান, বাসার দুটি শোবার ঘরে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়। রোকেয়াকে গলাকেটে ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ