জেলার খবর

পাকশীতে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

সদরুল আলম পিন্টু
সদরুল আলম পিন্টু

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের গুলিবিদ্ধ সভাপতি সদরুল আলম পিন্টু (৩২) চিকিৎসাধীন অবস্থঅয় মারা গেছেন।

ঈশ্বরদী থানার ওসি আজিমুদ্দীন বলেন, সোমবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পিন্টু মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী; এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সদরুল আলম পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে পাকশীর রূপপুর মোড় এলাকায় উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় পিন্টুকে রূপপুর মোড়ে রাস্তায় ফেলে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আহত পিন্টু চর রূপপুর তিন বটতলা এলাকার আ. কা. আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর মোড় এলাকায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুর ওপর অতর্কিত একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখমের পর তিন রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। চেঁচামেচি ও গুলির শব্দে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা এলাকাবাসীকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। এসময় পিন্টু গুলিবিদ্ধ হন।

নিহত পিন্টুর পরিবারের লোকজন জানান, আহত অবস্থায় পিন্টু তার ওপর হামলাকারীদের নাম পরিচয় জানিয়ে গেছে। সে অনুযায়ী ঈশ্বরদী থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিন্টুর মামা শামিম বলেন, পিন্টুর কোমরের বাম পাশে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামিম বলেন, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, ছাত্রলীগ সভাপতি পিন্টুকে হত্যাকারী যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ