ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত সদস্যের পরিচয় এখনও জানা যায়নি।
এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন: উপ-পরিদর্শক (এসআই) খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: