জেলার খবর

খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ১৫ জেলায় ধর্মঘট চলছে

খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট
খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট

খুলনা-যশোর রোড সংস্কারের দাবিতে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতি। মঙ্গলবার জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করা হচ্ছে—এ ধর্মঘট চলবে বুধবার সকাল ৯টায় পর্যন্ত।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুলনা-যশোর রোডে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে— উল্লেখ করে ট্যাংকলরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, বিটুমিন, কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে সড়কজুড়ে। খানাখন্দে পড়ে প্রতিদিন নানা দুর্ঘটনায় পড়ে ট্যাংকলরির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আসন্ন বর্ষা মৌসুমে স্থায়ীভাবে ট্যাংলরিসহ সব যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি আরো বলেন, রাস্তাটির বর্তমান ভয়াবহ অবস্থার কারণে সংস্কারের দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে প্রতিবাদসরূপ ধর্মঘট পালন করা হচ্ছে।

গত রোববার কাশিপুরস্থ কার্যালয়ে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ