কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে থেকে মঙ্গলবার একটি কাভার্ডভ্যান ও ৭৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন- শাহীন আলম বাপ্পি, দুলাল হোসেন এবং দুলাল হাওলাদার।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে এ সংবাদের ভিত্তিতে র্যাবের দল কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।
এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা কাভার্ডভ্যানটি থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত চলে যেতে থাকে। ধাওয়া দিয়ে র্যা ব গাড়িটি আটক করে।
পরে আটক কাভার্ড ভ্যানটি তল্লাশী করে কেবিনের ভেতরে লুকানো অবস্থায় ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম সাড়ে ৭ লাখ টাকা।