জেলার খবর

কুমিল্লায় মেস থেকে কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার, আরেকজন গুলিবিদ্ধ

কুমিল্লায় মেস থেকে কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার
কুমিল্লায় মেস থেকে কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার একটি মেস থেকে কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সেখান থেকে আরেক শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত ও আহত দুজনই কুমিল্লা সরকারি কলেজের ছাত্র। রেসকোর্স কাঠেরপুর এলাকার একটি তিনতলা বাড়ির মেসের একটি কক্ষে সাগর দত্ত ও সজিব সাহা নামের দুই ছাত্র ভাড়া থাকতো। তাদের পাশের দুটি কক্ষে আরো চার জন শিক্ষার্থী ভাড়া থাকেন।

ভোরে গুলির শব্দ পেয়ে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। তারা সেখানে গিয়ে সাগর দত্তের গলাকাটা মৃতদেহ ও সজিবকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সজিবকে প্রথমে কুমিল্লা মেডিকেলে পরে অবস্থার আরো অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রেমঘটিত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে এ ঘটনায় তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ