ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি নিহত উজ্জল মাদক ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের শাইখ সিরাজ সড়কে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী উজ্জল ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে উজ্জলের মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ২৭ মার্চ গৌরীপুরের পুরান জেলখানা এলাকায় অভিযোগ তদন্ত করতে গেলে গৌরীপুর থানার এসআই আসাদুজ্জামানকে ছুড়িকাঘাত করে উজ্জল। আহত আসাদুজ্জামান ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: