কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের চরে বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
র্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিহত কুদ্দুস ওরফে সাগর নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল-পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, একটি রিভলবার, একটি রামদা ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।
এ বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: