সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোণের ঘটনায় একই পরিবারের তিন জন দগ্ধ ও আহত হয়েছেন ছয় জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ভাদাইল এলাকার আয়েশা লজ-২ নামের দোতলা ভবনের নীচতলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিচতলার বাসিন্দা আলমগীর হোসেন, তার স্ত্রী আফরোজা আক্তার ও ছেলে আলমিন হোসেন দগ্ধ হয়।
এদিকে, বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে পাশের ফ্ল্যাটের আরো ছয় জন আহত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রে দগ্ধ ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: