জেলার খবর

গোপালগঞ্জে দ্বিতীয়দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

 গোপালগঞ্জ
গোপালগঞ্জ

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের জের ধরে বাস পোড়ানো ও মহাসড়ক দিয়ে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গোপালগঞ্জে দ্বিতীয়দিনের মতো পরিবহন ধর্মঘট পালন করছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিনেও ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটিং ও বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এতে গোপালগঞ্জের উপর দিয়ে খুলনা, বাগেরহাট, নাজিরপুর, পিরোজপুরসহ বেশকয়েকটি জেলায় যানবাহন চলাচল করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয়রা ইজিবাইক, রিক্সা-ভ্যানে ও হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা।

গত রোববার ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পলিটেকনিক কলেজের এক শিক্ষার্থীসহ দুই জন মারা যান। এরজের ধরে শিক্ষার্থী ও এলাকাবাসি মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ