মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার উপজেলার হেমায়েতপুর-আমতৈল সড়কের একটি কলাবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে পুলিশ। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল, চারটি হাতবোমা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: