নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে পড়ায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে এক শ্রমিক।
নিহতরা হলনে: হাসিনা বেগম , শাহ মাহমুদ। আহত হয়েছে শাহীন আলম।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বলেন, ভোরে একটি ট্রাক ময়মনসিংহ থেকে মাছ নিয়ে পাবনা যাওয়া পথে তেল নেয়ার জন্য ট্রাকটি আজমেরী বাজারের নুরে-আলম ফিলিং স্টেশনে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হোটেল শ্রমিক শাহ মাহমুদ ও হাসিনা বেগম। এতে আরেক শ্রমিক শাহীন আহত হন।
পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আহত শাহীনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।