স্থানীয় জন প্রতিনিধিদের চাঁদা দাবির প্রতিবাদে বরিশালে বাস মালিক সমিতির ডাকে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে।
ধর্মঘটের দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায় নি।
এতে জেলার অভ্যন্তরীণ ১৫টি রুটসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
বাস টার্মিনাল থেকে ফিরে যেতে হয়েছে অনেককেই।
বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।
এর আগে, বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস উজিরপুরের সাতলা রুটে চলাচল করতে গেলে রাস্তা সংস্কারের নামে স্থানীয় জন প্রতিনিধিরা চাঁদা দাবি করেন।
এর প্রতিবাদে বুধবার থেকে ধর্মঘট শুরু করে বরিশাল বাস মালিক সমিতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: