চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে শনিবার এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের ফার্মপাড়ায় লালন হোসেন নামের এক যুবলীগ কর্মির সঙ্গে একই এলাকার টিপু সুলতানের নারিকেল গাছ নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে টিপু তার লোকজন নিয়ে অস্ত্রের মুখে লালনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে বাড়ির পাশেই লালনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রেখে পালিয়ে যায় তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: