জেলার খবর

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ৭

আটক
আটক

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে সাত যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এদের মধ্যে একজন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মী। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন: মো. তামিম, মো. আজফার, মো. ইমরান, মো. পলাশ, মো. রিদওয়ান, এসএম জাওয়াদ এবং মো. মুনতাসির।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে চট্টগ্রামের কোতয়ালী থানার পুরাতন বিমান বন্দর অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। সেখান থেকে জঙ্গিবাদের সঙ্গ সম্পৃক্ততার অভিযোগে সাত যুবককে আটক করে তারা।

এদের মধ্যে মুনতাসিরুল নামের একজন কক্সবাজারে ইর্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের ফিল্ড অফিসার হিসেবে কাজ করছেন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে উগ্রবাদী বই। এছাড়া একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে সেখান থেকে।

আটককৃতরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস'র সমর্থক বলে জানিয়েছে র‌্যাব। হোয়াটস এ্যাপে তারা 'ডিন ফোর্স এক্সট্রিম' ও 'ইখোয়ান' নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে জিহাদি ছবি ও ভিডিও প্রচার করছিলো।

তারা কথিত জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠান জন্য নিজেদের প্রস্তুত করছিলো। সমমনা দেশীয় জঙ্গিদের একত্রিত করতেও তারা কাজ করছিলো বলে দাবি র‌্যাবের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ