জেলার খবর

মিঠাপুকুরে মহাসড়ক ছেড়ে বাড়িতে প্রাইভেটকার, নিহত ২

রংপুর
রংপুর

রংপুরের মিঠাপুকুরে মহাসড়ক ছেড়ে বাড়িতে প্রাইভেটকার ঢুকে পড়ে ২ জন মারা গেছেন।

ওই দুর্ঘটনায় দিনাজপুর সদর উপজেলা যুবলীগ নেতাসহ দু'জন ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরহাটে মহাসড়ক ছেড়ে রাস্তার পাশে বাড়িতে প্রাইভেটকার ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তারা হলেন- দিনাজপুর জেলা সদরের বড়াইপুর গ্রামের ইউনুছ হাজীর ছেলে মোস্তাফিজার রহমান ফিজার (৪৫) যিনি নিজেই গাড়িচালক ছিলেন। দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। অপর জন হলেন মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে আলেপ উদ্দিন (৬৫)। তিনি ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী।

মিঠাপুকুর থানার এসআই আশিষ কুমার জানান, মোস্তাফিজার রহমান মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথে ফকিরহাট এলাকায় তিনি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে গাড়িটি সড়কের পাশে বসে থাকা আলেপ উদ্দিনের গাড়ি তুলে দেয়, পরে মুক্তিযোদ্ধা আবদুর জব্বারের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দু'জন মারা যান। দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাইভেটকারের অন্য যাত্রীরা আশঙ্কামুক্ত আছেন বলেও তিনি জানান।

এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ও আহত হয়েছেন ১০ জন।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস সকাল সাড়ে ছয়টার দিকে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সংঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। আহত হয় দশ জন।

তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃতদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ