ময়মনসিংহের গফরগাঁওয়ের দামাইল গ্রামে ট্রেনে কাঁটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে গফরগাঁও স্টেশনের পাশে দামাইল নামক স্থানে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে লিজা আক্তার ও তার ৩ বছরের ছেলে ইয়াসিন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
ওই নারী তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, সকাল সোয়া ৬টার দিকে গফরগাঁও স্টেশন থেকে ৪০০ গজ দক্ষিণে দামাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: