জেলার খবর

বাগমারায় বিলে মাছ ধরা নিয়ে বিরোধে একজন খুন

বাগমারায় বিলে মাছ ধরা নিয়ে বিরোধে একজন খুন
বাগমারায় বিলে মাছ ধরা নিয়ে বিরোধে একজন খুন

রাজশাহীর বাগমারায় বিলে ‘মাছ ধরা নিয়ে’ বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি নাসিম আহমেদ জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে নরদাচ ইউনিয়নের মাঝনগর বাজারে আনসার রহমান মৃধাকে (৫০) একদল লোক তাকে এতোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনসার মৃধাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, স্থানীয় জোকা বিলে মাছ মারা নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে গত কিছুদিন ধরে বিরোধ চলছিল। একদিন আগে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছিল।

এর জেরেই আনসার রহমান মৃধাকে হত্যা করা হয়েছে বলে জানান ওসি।

নিহত ওই ইউনিয়নের কাষ্টডাঙ্গা গ্রামের বাসিন্দা সে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ