জেলার খবর

রাজিব দাফন সম্পন্ন

রাজিব হোসেন
রাজিব হোসেন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হোসেনের পটুয়াখালির বাউফলের দাসপাড়ায় বুধবার তার নানাবাড়িতে দাফন করা হয়েছে।

এর আগে রাত তিনটায় ঢাকা থেকে পটুয়াখালীর বাউফলে নিয়ে যাওয়া হয়। সেখানে বাউফল পাবলিক মাঠে দ্বিতীয় জানাজা ও দাশপাড়ায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার ঢাকায় রাজিবের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত ৩ এপ্রিল রাজধানীর সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে রাজিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। টানা ১৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে মারা যায় রাজিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ