ভারত থেকে দেশে পাচারের সময় শনিবার সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে ৯৯ পিস সোনার গহনা ও ৭৫টি উটপাখির বাচ্চা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়। কুশখালী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে সোনার গহনাগুলো জব্দ করে।
এছাড়া তারা পদ্মশাখরা সীমান্ত থেকে জব্দ করে ৭৫ টি উটপাখির বাচ্চা। তবে তারা এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
পাখির বাচ্চাগুলো প্রাণীসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: