জেলার খবর

কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাতক্ষীরার কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে 'বন্দুকযুদ্ধের' এ ঘটনায় সোহাগ দালাল (২৬) নিহত হন।

উপজেলার বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে সে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ জানান, তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি সোহাগকে হিজলদি গ্রামে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার সঙ্গীদের নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শনিবার উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় সোহাগ দালালকে একমাত্র আসামি করে একটি মামলা করেন শিশুটির নানী। ধর্ষিত শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ জানান, শিশুটির রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ