গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।
রোববার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বকচর আলু স্টোর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আবদুল হামিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জাভা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বকচর আলু স্টোরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ চার জন জনের মৃত্যু ও আহত হন ১৯ জন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদির খান মাস্টার নামে এক যাত্রীর মৃত্যু হয় আহত হন চারজন।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আব্দুল কাদিরের ছেলে জুয়েল খান ও চালকের মৃত্যু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: