অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলেনি শহরের দোকানপাট। ২৪ ঘণ্টার মধ্যে অপহৃতদের অক্ষত উদ্ধারের দাবি জানিয়েছে হরতালকারিরা। হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন ব্যবসায়ী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: