জেলার খবর

চলে গেলেন দেশ টিভির ভৈরব প্রতিনিধি মনসুর

চলে গেলেন দেশ টিভির ভৈরব প্রতিনিধি আব্দুল্লাহ আল মনসুর
চলে গেলেন দেশ টিভির ভৈরব প্রতিনিধি আব্দুল্লাহ আল মনসুর

দেশ টিভির ভৈরব প্রতিনিধি ও ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর মারা গেছেন।

সকাল পৌনে ৮টায় ভৈরবের স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি।

বাদ আসর ভৈরব কে বি পাইলট হাই স্কুলে জানাজার পর ভৈরব পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভৈরবের সাহসী মুখ ছিলেন আব্দুল্লাহ আল মনসুর। একাধারে ছিলেন ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠকও।

আমৃত্যু ছিলেন ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব। আব্দুল্লাহ আল মনসুর ভৈরব জেলা বাস্তবায়ন কমিটিরও নেতা ছিলেন।

আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমান্ডার আব্দুর রউফের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মনসুর। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ