জেলার খবর

রংপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ ৩ জনের মৃত্যু

রংপুর
রংপুর

রংপুরে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে নয় মাসের অন্তঃসত্ত্বাসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহাদেবপুর চওড়াপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুঘটনা ঘটে।

তারা হলেন - দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোসাদ্দেক আজাদের স্ত্রী মনি বেগম (২০), মনির চাচি অফিয়া খাতুন (৫০) ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার (১৮)।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, অন্তঃসত্ত্বা মনি ও তার তিন আত্মীয়কে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। চওড়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এতে মনি ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আরো দুই জনের মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ভর্তির কিছুক্ষণ পর অফিয়া ও তুষার মারা যান। মাথায় প্রচণ্ড আঘাতে তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

চিকিৎসাধীন তিনজনের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

নিহতদের লাশ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। আর অ্যাম্বুলেন্স ও ট্রাকটি পুলিশ থানায় নিয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ