জেলার খবর

রোহিঙ্গা সংকট: মিয়ানমারকেই করতে হবে সমাধান

রোহিঙ্গারা ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা
রোহিঙ্গারা ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা

রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে—তাই মিয়ানমারকেই এ সমস্যার সমাধান করতে হবে এ মন্তব্য করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স।

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে গিয়ে নিরাপদে বসবাসের সুযোগ দিতে হবে বলেও জানান তিনি।

রোববার কক্সবাজারের কুতুপালংসহ বেশ কয়েকেটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল সকাল থেকে বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেছেন।

সকালে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের কোনারপাড়া পরিদর্শন করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, প্রতিনিধি দলের সদস্যরা রোববার সকাল ৯টার দিকে কোনারপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তাদের সঙ্গে কথা বলেছেন।

ওই ক্যাম্প ঘুরে দেখার পর তারা কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে যান এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন।

পরিদর্শন শেষে কুতুপালং ক্যাম্পে সাংবাদিকদের সামনে তারা ব্রিফ করেন।

নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ৪০ সদস্যের এ প্রতিনিধি দল শনিবার বিকাল সাড়ে ৪টায় কুয়েত থেকে সরাসরি কক্সবাজার পৌঁছান।

তাদের নেতৃত্বে রয়েছেন পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা, যিনি চলতি (এপ্রিল) মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গতকাল রাতে ইনানীর হোটেল রয়েল টিউলিপে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় রোহিঙ্গা সঙ্কটের একটি সার্বিক চিত্র তুলে ধরেন।

গতবছর অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে জীবন বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা।

এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ