ময়মনসিংহ ও গাজীপুরে মঙ্গলবার আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় কমপকাণে ৭ জন আহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার সংলগ্ন এলাকায় সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হন ৪ জন।
পরে আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
এদিকে, গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: