গোপালগঞ্জে ট্রাক উল্টে ৩ জন ধানকাটা শ্রমিকের মৃত্যু আহত হয়েছেন ১০ জন।
সোমবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ট্রাক উল্টে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে একটি ট্রাক উল্টে ২ জন আর হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: