জেলার খবর

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস না চালানোর ঘোষণা

 যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস না চালানোর ঘোষণা
যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস না চালানোর ঘোষণা

যানজট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার থেকে বাস না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকশ্রমিকরা।

রোববার আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী ও দাউদকান্দিতে চলমান যানজট ও যাত্রী ভোগান্তির নিরসনের দাবিতে বাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট পালন করবে।

ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিন এ যানজট মহিপাল ছাড়িয়ে কুমিল্লা ও চট্টগ্রামে গিয়ে ঠেকেছে। পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা গেলেও এখন তা ১৫ থেকে ১৭ ঘণ্টা লাগছে। এতে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় গন্তব্যের পথ পরিবর্তন করে উল্টোপথে ফিরে আসতে হচ্ছে বাধ্য হয়ে।

পরিবহন মালিক নেতা কফিল বলেন, ফেনী ও দাউদকান্দিতে চলমান এ যানজটে একদিকে যাত্রী ভোগান্তি বেড়েছে আবার অন্যদিকে পরিবহন মালিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।এধরনের যানজট চলতে থাকলে তা আগামী রোজা ও ঈদে আরও চরম আকার ধারণ করবে।

সোমবার ধর্মঘটের মধ্যে এ যানজট নিরসন না হলে পরদিন (মঙ্গলবার) থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত যাত্রীবাহী কোনো বাস না চালানোরও ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিকরা।

তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বাস না চললেও অন্য রুটে চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান কফিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ