জেলার খবর

ভোলায় জমি নিয়ে বিরোধে ২ জন খুন

ভোলায় জমি নিয়ে বিরোধে ২ জন খুন
ভোলায় জমি নিয়ে বিরোধে ২ জন খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে ভোলার বাপ্তা গ্রামে কুপিয়ে ছোট ভাই ও ভাইয়ের শ্যালককে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বড় ভাই।

নিহতরা হলেন: মাসুম এবং তার শ্যালক জাহিদ।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার বাপ্তা গ্রামের মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ রাতেই এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে ঘটনার মূল আসামি মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সদরের বাপ্তা গ্রামের মো. মোস্তফা মাস্টারের বড় ছেলে মামুনের সাথে ছোট ছেলে মাসুমে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মামুনের বন্ধু ফিরোজের সাথে মাসুমের হাতাহাতি হয়। রোববার রাতে মামুন ও তার বন্ধু মো. ফিরোজ, ছেলে শরীফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে মাসুমের ওপর হামলা চালায়।

হামলাকারীদের হাত থেকে মাসুমকে উদ্ধার করতে তার শ্যালক জাহিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা।

পরে মাসুম ও জাহিদকে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই মামুনের বড় ছেলে মো. শরীফ ও ছোট ছেলে আরিফকে আটক করেছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ