চট্টগ্রামের সাতকানিয়ায় নালুয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে হিটস্ট্রোকে সোমবার ১০ জন মারা গেছেন।
সকাল সাড়ে ১০টার উপজেলা নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বলেন, দুপুরের আগে আগে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় মাদ্রাসা মাঠে কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এরই ধারাবাহিকতায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী নিতে সকাল থেকে প্রায় ২০ হাজারের মতো মানুষ জড়ো হন। অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রেকে মানুষের মৃত্যু হয়েছে। পরে পুলিশ ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় কেএসআরএম কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।