হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে মঙ্গলবার শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ৩ জন ঘটনাস্থলেই মারা যান। তবে তাত্ক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
আর আহত হন কমপক্ষে ৪ জন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর আহত একজনের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: