জেলার খবর

কেসিসি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

খুলনা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে—বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, খুলনা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে হচ্ছে—বিজয়ের ব্যাপারে আশাবাদী এ নির্বাচন নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যাইনি।

নির্বাচন নিয়ে সেখানের সাংবাদিক ও বিভিন্ন পর্যবেক্ষক কেউ অভিযোগ না করলেও একমাত্র বিএনপি দলীয় প্রার্থী ও ঢাকা অফিসে বসে বিএনপির নেতারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অসহনীয় যানজটের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা বসে নেই— উদ্যোগের কোনো ঘাটতি নেই। এখানে রাস্তার কোনো সমস্যা নেই। ফেনীর ফতেহপুরের রেলওয়ের ওভারপাসের নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে যানজট হচ্ছে বলে জানান তিনি।

কাদের বলেন, ফেনীর দু’টি লেনের একটি লেন খুলে দেয়া হচ্ছে তাতে ওপরে দু’লেন এবং নিচে এক লেন চালু হয়ে যাবে— ঈদের আগে ওপরের দু’ লেনই চালু হয়ে যাবে এবং নিচেও দু’লেন চালু হয়ে যাবে। ঈদের সময় যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ার আশঙ্কা নেই পরিস্থিতির উন্নতি ঘটবে।

এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ