জেলার খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

যানজট
যানজট

সড়ক দুর্ঘটনা ও যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টানা তিন দিন ধরে চলা যানজট আরো বিস্তৃতি পেয়েছে। হাজার হাজার যাত্রীর দুর্ভোগ উঠেছে চরমে।

হাইওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যানবাহনের অতিরিক্ত চাপ এবং বাউশিয়া ও দাউদকান্দি অংশে আলাদা সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

টানা তিন দিন যানজট থাকার পর গতকাল রাতে যানজট কিছুটা কমলেও সকালে আবারো যানজটের তীব্রতা বাড়ে। যানজট এখন নারায়ণগঞ্জের সোনারগাঁও ও কুমিল্লার দাউদকান্দি ছাড়িয়েছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ