জেলার খবর

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজশাহীর নগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম নবগঙ্গার ৫ নম্বর বেঁড়িবাধ এলাকায় বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেঁড়িবাধ এলাকায় ভোরে ভারত সীমান্ত দিয়ে ফেন্সিডিলের চালান আসছে- এমন সংবাদে র‌্যাবের একটি দল বেড়িবাধে অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে বস্তা নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ